প্রকাশ: ১৭:৫৯, ২৭ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
জামায়াত এককভাবে নয়, ১১ দল একত্রে জাতীয় সংলাপে বসবে বলে জানিয়েছেন ১১ দলের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মগবাজারে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
১১ দলের সমন্বয়ক বলেন, নানা দাবিতে ১১ দলীয় ঐক্য ঐক্যবদ্ধভাবে রাজপথে আছে। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংলাপে জামায়াত এককভাবে অংশ নেবে না।
জুলাই সনদ ও গণভোটকে ভিত্তি ধরেই ১১ দল প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবে জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ অনুযায়ী ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার যে শপথ ছিল, রাজনৈতিক দলগুলো এখন তার বিপরীতে চলছে। সরকার সঠিকভাবে কাজ না করায় রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, তবে জুলাই সনদ ও গণভোটকে পাশ কাটিয়ে সংলাপে বসার সুযোগ নেই বলেও জানান ১১ দলের সমন্বয়ক।