দ্য রিপোর্ট প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৭, ২৭ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা জাতীয় ঐক্যের পথে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৭ নভেম্বর) শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে নিলে জনগণ ফ্যাসিবাদ মোকাবিলায় ইস্পাত কঠিন ঐক্য নিয়ে দাঁড়িয়ে যাবে। ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
