শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ ৩ জনকে পুলিশে দিলো ছাত্রদল

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১০:৩১, ২৬ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুনসহ ৩ জনকে পুলিশে দিলো ছাত্রদল

ছবি সংগ্রহীত

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব সাখাওয়াত হোসেন মুনসহ তিনজনকে ধরে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে লালমাটিয়ার একটি রেস্টুরেন্ট ঘেরাও করে তাদের পুলিশে দেওয়া হয়।


সাখাওয়াত হোসেন বাদে অপর দুইজন হচ্ছেন চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি আলা মামুন। এর মধ্যে সাখাওয়াত মুন ও ইলিয়াস হোসেন সাময়িক বরখাস্ত রয়েছেন। 


ছাত্রদলের নেতাকর্মীরাদের অভিযোগ, পলাতক আওয়ামী লীগের নেতাদের নির্দেশে এ তিনজন দেশ অস্থিতিশীল করার পরিকল্পনায় জড়িত। 


এদিকে, তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এই তিনজনকে গ্রেফতার দেখানো হবে কিনা, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন