চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক আব্দুল হান্নানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় রাফিউল ইসলাম (২৩) নামের এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার (১ নভেম্বর) চুয়াডাঙ্গা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।