২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে কেঁপে উঠেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট। সেই ঘটনার আট বছর পর নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন উসমান খাজা। তার করা কিছু দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। শুধু তা-ই নয়, দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধুর এমন বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন, হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন তিনি।