হাম উপসর্গে সাত জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১৮:০৬, ২৭ নভেম্বর ২০২৬

হাম উপসর্গে সাত জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩৫১

ছবি সংগ্রহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৫১ জন।


শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, সিলেট বিভাগে তিনজন ও খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।


তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৭৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন