বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। শ্রমিকপক্ষের দাবি, মালিকদের দেওয়া প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অর্থ ও বাণিজ্য থেকে আরও খবর
গার্মেন্টস শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হারের সুপারিশ করার জন্য ন্যূনতম মজুরি বোর্ডের ৩য় সভা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ন্যূনতম মজুরি বোর্ডের পক্ষ থেকে ১৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চলতি সপ্তাহে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। আর এই প্রথম ইউনিটটি থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে ৩ থেকে ৪ মাস সময় লাগতে পারে।
ব্যাংক খাতের অনিয়ম ও অর্থ লুটপাটের ক্ষতি কাটিয়ে এ খাত সংস্কার করতে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দিতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, আগামী পাঁচ থেকে আট বছর এ অর্থের প্রয়োজন হতে পারে।
চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খলার কারণে নিম্নতম মজুরি বোর্ড স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না। এর মধ্যেই আগামী সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনছে।
নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা (বিনোদন ভাতা) প্রদানের বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার। এ সময় কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থই বিনোদন ভাতা হিসেবে পাবেন।
কাগজে-কলমে মুনাফা, অথচ অডিটে উঠে এসেছে হাজার হাজার কোটি টাকার লোকসানের চিত্র। ঋণ বিতরণে সীমাহীন কেন্দ্রীভবন, বিপুল অঙ্কের খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি এবং শাখা পর্যায়ে আর্থিক ঝুঁকি—সব মিলিয়ে গুরুতর সংকটে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক।
ত্রুটি সরিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন ফের চালু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
খাদ্যপণ্যের দাম বাড়ার হার কমায় অক্টোবরে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে।