শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য আজও প্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, মাত্র ২১ বছরের জীবনে কবি সুকান্ত তার সাহিত্যকর্মের মাধ্যমে শোষিত, বঞ্চিত ও মেহনতি মানুষের অধিকার এবং সমাজ পরিবর্তনের যে স্বপ্ন তুলে ধরেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের শোষণের বিরুদ্ধে লড়াই জোরদার করতে নতুন প্রজন্মকে তার সাহিত্য থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা।