দ্য রিপোর্ট স্পেশাল থেকে আরও খবর

সাইবার সন্ত্রাস দমনে তারেক রহমান সরকারের সাহসী উদ্যোগ

সাইবার সন্ত্রাস দমনে তারেক রহমান সরকারের সাহসী উদ্যোগ

ডিজিটাল প্রযুক্তির বিস্তারের সঙ্গে মানুষের জীবনযাত্রা যেমন সহজ হয়েছে, তেমনি সাইবার অপরাধও দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব, অপতথ্য, মানহানি, চরিত্রহনন, ব্ল্যাকমেইল, সাইবার বুলিং, যৌন হয়রানি ও চাঁদাবাজির মতো অপরাধ এখন ব্যক্তি থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্রের জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় সাইবার অপরাধ প্রতিরোধে ‘সাইবার সুরক্ষা আইন’ আবারও সংশোধনের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার এই উদ্যোগ সরকারের সদিচ্ছা ও আন্তরিকতারই বহিঃপ্রকাশ।