বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে রেনশ, বাদ ওয়েদারাল্ড...

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১৪:৩১, ১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া দলে রেনশ, বাদ ওয়েদারাল্ড...

ছবি সংগ্রহীত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার জেক ওয়েদারাল্ডকে ১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ দিয়ে তার জায়গায় বাঁহাতি ব্যাটার ম্যাথু রেনশকে দলে নেয়া হয়েছে। 

 

আগামী ২২ আগস্ট ম্যাকেতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সুযোগ পেলে তিন বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরবেন ৩০ বছর বয়সী রেনশ। সর্বশেষ ২০২৩ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। সেবার নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারের কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রেনশ।

 

এরপর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট দলে আর সুযোগ পাননি তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার টপ অর্ডারের হতাশাজনক পারফরম্যান্সের পর আবারও টেস্ট স্কোয়াডে ফিরলেন রেনশ।


অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।


সিরিজ সূচি
প্রথম টেস্ট: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
দ্বিতীয় টেস্ট: ২২–২৬ আগস্ট, ম্যাকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন