শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী উপহার

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫০, ২৭ নভেম্বর ২০২৬

শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন খেলার সামগ্রী উপহার

ছবি সংগ্রহীত

শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপহার হিসেবে তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রীও তুলে দেন তিনি।


এ সময় শিশুদের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।


এ সময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি। শিশুরা সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও জানতে চান প্রধানমন্ত্রী।

পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন তারেক রহমান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন