মাংসের প্রতি ভালোবাসা যাদের একটু বেশিই, তাদের জন্য সুখবর। এক ছাদের নিচে দেশি-বিদেশি নানা স্বাদের মাংসের পদ, বাহারি রান্না আর ব্যতিক্রমী ডেজার্ট নিয়ে ঢাকার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় শুরু হয়েছে ‘মিট কার্নিভাল’, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট। ১২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাতের খাবারের আয়োজনে থাকছে বিশেষ বুফে ডিনার।