হ্যাকারদের কবলে মার্কিন বিমান বাহিনীর ‘ক্লাউড ওয়ান’

দ্য রিপোর্ট ডেস্ক

প্রকাশ: ১০:০১, ২৮ নভেম্বর ২০২৬

হ্যাকারদের কবলে মার্কিন বিমান বাহিনীর ‘ক্লাউড ওয়ান’

ছবি সংগ্রহীত

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এতে কৌশলগত পরিকল্পনা, কর্মীদের তথ্য এবং সরবরাহব্যবস্থাসংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলে জানিয়েছেন বিষয় সংশ্লিষ্ট তিন ব্যক্তি।

শুক্রবার (২৮ নভেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।


সংশ্লিষ্টারা জানান, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মে কারিগরি উন্নয়নের কাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এ ঘটনার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ পরিসর কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। 

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে আমরা মন্তব্য করি না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষায় আমরা নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি।


এদিকে, ২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের লক্ষ্য ছিল বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন এক জায়গা থেকে পূরণ করা। এ জন্য মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের (গুগলের মূল প্রতিষ্ঠান) প্রযুক্তিগত সম্পদ একত্র করা হয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন কাজের জন্য বহু অ্যাপ্লিকেশন পরিচালিত হয়। এসব অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে বিমানবাহিনীর ক্লাউডভিত্তিক নিয়ন্ত্রণব্যবস্থা। এর মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন এলাকার আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করা হয়।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন