Logo
×

জেলার খবর

কুয়াকাটায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী, প্রেমিক ‍উধাও

Icon

মো: ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৪:৪৯

কুয়াকাটায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজছাত্রী, প্রেমিক ‍উধাও

কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় বেড়াতে গিয়ে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায়। ভুক্তভোগী তরুণী বরিশাল বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মাদারীপুর জেলার ভূরঘাটা গ্রামের বাসিন্দা এবং পড়াশোনার কারণে বরিশালে ব্যাচেলর হিসেবে বসবাস করতেন।


ঘটনার দিন তিনি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কুয়াকাটায় ঘুরতে যান। সূর্যাস্ত দেখার সময় তারা সৈকতের পশ্চিম দিকে কিছুটা এগিয়ে গেলে ফেরার পথে কয়েকজন অ'জ্ঞাত যুবক তাদের পথরোধ করে। পরে তাদের জো'রপূ'র্বক ঝাউবনের ভেতরে নিয়ে যাওয়া হয়। অভিযোগে বলা হয়, সেখানে বয়ফ্রেন্ডকে বেঁ'ধে রেখে ওই তরুণীর ওপর সংঘবদ্ধভাবে নির্যাতন চালানো হয় এবং মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। ঘটনার কথা প্রকাশ করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।


ভুক্তভোগী তরুণী সামাজিক সম্মানের কথা বিবেচনা করে এখনো থানায় মা’ম’লা করতে রাজি হননি বলে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকেই তরুণীর ব'য়ফ্রেন্ড রাকিব নি'খোঁজ রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। স্থানীয়দের দাবি, পর্যটন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা না হলে এ ধরনের ঘটনা বাড়তে পারে।  তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দো'ষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।