Logo
×

জেলার খবর

বরিশালে টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে মৃত্যু

Icon

মো: ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১৪:৪৪

বরিশালে টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় এক টিকটকার টিকটকে আলোচিত আত্মহত্যার দৃশ্য ধারন করতে গিয়ে গলায় ওড়না আটকে ওই টিকটক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একমাত্র ছেলে হারিয়ে পরিবারে বইছে শোকের মাতম তরছে।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের হরষিত মন্ডলের ছেলে ও উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী রাজ মন্ডল জয় (১৬) এর একটি নিজস্ব টিকটক আইডি রয়েছে ।


সে দীর্ঘদিন ধরে ওইআইডিতে নিজের তৈরী করা বিভিন্ন ধরনের টিকটক এর ভিডিও আপলোড করে নিজেকে ভাইরাল ও টিকটকার হিসেবে পরিচিত করে। আইডিতে ব্যাপক ভিউআর ও ফলোয়ার রয়েছে। বুধবার সন্ধ্যায় তার নিজের বসত ঘরের দ্বিতীয় তলায় টিকটকের জন্য দৃশ্য করতে গিয়ে গলায় ওড়নায় ফাঁস লেগে যায়। 


জয় কাঠের ঘরের দ্বিতীয় তলায় তার কক্ষে অবস্থান কালে দীর্ঘক্ষনেও নিচে না আসলে তার খোজে দ্বোতলায় যায় ছোট বোন নুপু মন্ডল। ভাইকে আড়ার সাথে ঝুলতে দেখে নিচে এসে দাদীকে জানালে প্রতিবেশীরা গিয়ে জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাছরিন জাহান নিশা তাকে মৃত ঘোষণা খরে। 


এঘটনায় পুলিশকে সংবাদ দিলে থানার এসআই ওমর ফারুক হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। জয়ের মা শরীয়তপুরে একটি হাসপাতালে নার্সের চাকুরী করেন । আগৈলঝাড়ায় জয়ের দাদী, বোন ও পিতা বসবাস করে। স্থানীয় ও বাড়ির লোকজন জানান জয়ের সাথে তার পরিবার বা স্থানীয় কারো সাথে ঝগড়া ঝাটি মনোমালিন্য হয়নি। টিকটকে আত্মহত্যার দৃশ্য ধারন করতে গিয়েই তার এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। 


এব্যাপারে রাজ মন্ডল এর মা নার্স স্মৃতি মন্ডল কান্না জড়িত কন্ঠে বিলাপ করে বলেন, বাংলাদেশ সরকারের কাছে টিকটক বন্ধ করার দাবী জানাই। তিনি আরো বলেন আমি শরিয়তপুর থেকে এসে ধানের শীর্ষে ভোট দিয়েছি তাই প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে টিকটক বন্ধের জোড় দাবী জানাচ্ছি। আমার মত আর যেন কোন মায়ের বুক টিকটকের কারনে খালি না হয়। 


এ ব্যাপারে মৃত জয় মন্ডলের বোন ষষ্ঠ শ্রেনীর ছাত্রী নুপু মন্ডল জানান, স্যার পড়াতে আসবে বলে ভাইকে ডাকতে গিয়ে তার কোন সারশব্দ না পেয়ে দাদীকে জানাই। পরে দাদীসহ প্রতিবেশীরা গিয়ে ঝুলন্ত অবস্থায় ভাই জয়কে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 


এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই ওমর ফারুক সাংবাদিকদের বলেন, গলায় ফাঁস দিয়ে একজনে আত্মহত্যার সংবাদ পেয়ে হাসপাতাল থেকে বুধবার রাতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। গতকাল বৃহস্পতিবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আগৈলঝাড়া থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।