Logo
×

জেলার খবর

বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সী জেল হাজতে

Icon

মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১৭:৩৫

বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সী জেল হাজতে

বরিশালের কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সীকে একটি মামলায় আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।


আদালতসূত্রে প্রাথমিকভাবে জানা যায়, বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলায় পাভেল মুন্সীর পক্ষে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


সূত্রে জানা যায়, চরমোনাই এলাকায় হামলা ও মারামারি সংক্রান্ত একটি মামলায় তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।