সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ

সাভার সংবাদদাতা

প্রকাশ: ০১:২০, ৮ নভেম্বর ২০২৬

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় সাভার উপজেলা পরিষদের ফটকের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে মহাসড়কে হঠাৎ বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এসআইপি

আরও পড়ুন