গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে ২৫ দিনের বার্ষিক রক্ষণাবেক্ষণ শুরু

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২০:২৬, ২৫ নভেম্বর ২০২৬

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে ২৫ দিনের বার্ষিক রক্ষণাবেক্ষণ শুরু

ছবি : সংগৃহীত

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটে আজ (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে বার্ষিক রক্ষণাবেক্ষণ কার্যক্রম (এএইচও) শুরু হচ্ছে। পরিকল্পিত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত, মোট ২৫ দিন।

বুধবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আদানি গ্রুপ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় ইউনিটটির প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রাংশের সার্ভিসিং এবং সম্ভাব্য ত্রুটি প্রতিরোধে বিভিন্ন রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন করা হবে।

পরিকল্পিত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যুৎকেন্দ্রের অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখবে।

এসআইপি/দ্যরিপোর্ট২৪

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন