নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৭:৪৩
নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ পুলিশের পাঁচজন অতিরিক্ত মহাপরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। অবসরে পাঠানো বাকি চার অতিরিক্ত আইজিপি হলেন আবু হাসান মুহম্মদ তারিক, মোহা. আবদুল আলীম মাহমুদ, মো. মাসুদুর রহমান ভুঞা ও মো. তওফিক মাহবুব চৌধুরী।
তাদের মধ্যে আবু হাসান মুহম্মদ তারিক ও মোহা. আবদুল আলীম মাহমুদ বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে মন্ত্রণালয়ে রয়েছেন। মো. মাসুদুর রহমান ভুঞা পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) এবং তওফিক মাহবুব চৌধুরী রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
গতকাল রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। যা আজ সোমবার প্রকাশ্যে আসে। বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশে কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, তা-ও জানানো হয়েছে।

logo-2-1757314069.png)
