লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০১:২০, ২৬ নভেম্বর ২০২৬

লিবিয়া থেকে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি, অসুস্থ ২৯ জন

ছবি : সংগৃহীত

লিবিয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে দেশে ফিরছেন আরও ১৭৩ বাংলাদেশি। তাদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় বুরাক এয়ারের UZ222 ফ্লাইটে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

ফেরত আসা ১৭৩ বাংলাদেশির মধ্যে ত্রিপলী থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তারা লিবিয়ার ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, আটক ও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে দূতাবাস কাজ করছে। এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা ও আইওএমের সহযোগিতায় পর্যায়ক্রমে ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসআইপি/দ্যরিপোর্ট২৪

আরও পড়ুন