বৈধভাবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে কাজের আশায় লাওসে গিয়ে কর্মস্থলের খোঁজ পাচ্ছেন না ২০ বাংলাদেশি। রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁদের পাঠানো হলেও দেশটিতে পৌঁছানোর পর আড়াই মাসের বেশি সময় ধরে কোনো কাজ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে খাদ্য, অর্থ ও আবাসন সংকটে থাকা এসব কর্মীকে বাসা ছাড়ার চূড়ান্ত নোটিশ দিয়েছেন বাড়ির মালিক। এতে বিদেশের মাটিতে তাদের আশ্রয়হীন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।