দ্য রিপোর্ট প্রতিবেদক
প্রকাশ: ১১:০১, ১৬ নভেম্বর ২০২৬
ছবি সংগ্রহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ২৪ জন, লালবাগ বিভাগ ৭৮ জন, ওয়ারী বিভাগ ৭৪ জন, মতিঝিল বিভাগ ৪৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ২৭ জন, উত্তরা বিভাগ ২৫ জন ও গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ দুটি ছুরি, দুটি স্টিলের সুইচ গিয়ার, ১০ হাজার ৩০৬ পিস ইয়াবা, ৩২৬ গ্রাম গাঁজা, দুটি মোবাইলফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।