সবজি-মাছের বাজারে স্বস্তি নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক

প্রকাশ: ১২:০৮, ২৭ নভেম্বর ২০২৬

সবজি-মাছের বাজারে স্বস্তি নেই

ছবি সংগ্রহীত

রাজধানীর বাজারে শীতকালীন সবজির সন্তোষজনক যোগান থাকা সত্ত্বেও দাম নাগালের বাইরে। সিম, টমেটো, করলা, বেগুন, কাঁচামরিচের দাম ছুঁয়েছে একশোর ঘরে। কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়ে এক পিস লাউ কিনতে হলে গুণতে হবে ৮০ টাকা। এমন দাম বৃদ্ধিতে ক্ষুদ্ধ ক্রেতারা। 

দাম বৃদ্ধির জন্য বিক্রেতারা দায়ী করছেন বৈরি আবহাওয়াকে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির জন্য ফসল নষ্ট হওয়ায় মৌসুমের এই সময়ে কাঙ্ক্ষিত পরিমাণ সবজির দেখা মিলছে না। 


দোকাদাররা বলছেন, দালাল সিন্ডিকেট দৌরাত্মের পাশাপাশি পাইকারি বাজারে আবারও কয়েলি প্রথা চালু হয়েছে। প্রতি পাল্লায় বাড়িত ৫ টাকা গুণতে হচ্ছে।


অভিযোগ উঠেছে, কারওয়ান বাজারে গত তিনদিন ধরে প্রতিটি ভ্যান বা গাড়ির জন্য আদায় করা হচ্ছে ৪০ টাকা করে। 


এদিকে, কিছুটা স্বস্তি এসেছে ডিমের বাজারে। বড় বাজারগুলোতে ডজন প্রতি দাম কমেছে ১০ টাকা পর্যন্ত। এক ডজন লাল ডিমের দাম হাকা হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা।


মাছের দাম এখনো চড়া। তেলাপিয়া ও পাঙ্গাসের দাম কেজিপ্রতি ২০০ টাকার উপরে। আর গলদা চিংড়ি কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে কেজিপ্রতি অন্তত ৮০০ টাকা। বাজারে ২০০ টাকার নিচে কোনো মাছ মিলছে না। বিশেষ করে ইলিশ, চিংড়ি ও দেশি মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে।

এদিকে, অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। আর ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন