যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল অতিরিক্ত মদ পান করেন। আর তার এ মদ পান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য আটলান্টিক।
গত মাসে দ্য আটলান্টিক এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশের পর নতুন আরেকটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে জানা গেছে, এফবিআইয়ের অন্যান্যদেরও মদ উপহার দেন প্যাটেল। ব্র্যান্ডের দামি বোতলের এসব মদে আবার তার নামও লেখা থাকে।
এছাড়া যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের বিমানে করেও তিনি মদ পরিবহন করেছেন। গত ফেব্রুয়ারিতে ইতালির মিলানে অলিম্পিক উপলক্ষে যান কাশ প্যাটেল। সেখানে তিনি মদ নিয়ে গিয়েছিলেন।
অন্যদের মদ উপহার দেওয়ার বিষয়টির পক্ষে অবশ্য সাফাই গেয়েছে এফবিআই। তারা বলেছে, উপহার দেওয়ার বিষয়টি একটি স্বাভাবিক পক্রিয়া। যেটি কাশ প্যাটেল পরিচালক হওয়ার আগে থেকেই চলছে।
তবে সংস্থাটির অন্য কয়েকজন কর্মী বলেছেন, এফবিআই সংস্থা হিসেবে মদের প্রতি জিরো টলারেন্স প্রদর্শন করে। সেখানে মদ দেওয়ার বিষয়টি একটি ঐতিহ্য হিসেবে যে দাবি করা হয়েছে, সেটি সম্পর্কে তারা আগে কখনো শোনেননি।
কয়েকদিন আগে কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করে ইরানি হ্যাকাররা। সেখান থেকে পাওয়া একটি ভিডিওতে দেখা গেছে তিনি মদ খেতে মাতাল হয়ে নাচছেন।

logo-2-1757314069.png)
