বৃহস্পতিবার ভোর শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়; মেয়াদ বাড়াতে চায় না ট্রাম্প।
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:৪৬
ওয়াশিংটনের স্থানীয় সময় আগামীকাল বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর) ইরান–যুক্তরাষ্ট্রের চলতি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।’
ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প জানান, একটি চুক্তিতে আসতে পারলে ইরান নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবে। তেহরানের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, আলোচনার টেবিলে আসা ছাড়া ইরানি কর্মকর্তাদের সামনে আর ‘কোনো পথ খোলা নেই’।

logo-2-1757314069.png)
