Logo
×

বিশ্ব

ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প অনুভূত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৫

ভারত-মিয়ানমার সীমান্তে ভূমিকম্প অনুভূত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কামজং জেলায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যা পুরো অঞ্চলে শক্তিশালী কম্পন সৃষ্টি করে। ভোর ৫টা ৫৯ মিনিটে ঘটে যাওয়া এই ভূমিকম্পে স্থানীয় এলাকায় কয়েক সেকেন্ড ধরে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।

 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, ভূমিকম্পটি ২১ এপ্রিল ২০২৬ তারিখে ভারতীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে রেকর্ড করা হয়। এর মাত্রা ছিল ৫.২ এবং ভূমিকম্পের কেন্দ্র ছিল অক্ষাংশ ২৪.৭০৩ উত্তর ও দ্রাঘিমাংশ ৯৪.৪১৫ পূর্বে। ভূগর্ভে এর গভীরতা ছিল প্রায় ৬২ কিলোমিটার, যার কারণে ভূপৃষ্ঠে এর কম্পন মাঝারি মাত্রায় অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল কামজং, মণিপুর, ভারত।

 

ভূমিকম্পের পর কামজং ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।