Logo
×

বিশ্ব

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া হেলিকপ্টার ভূপাতিত

মেহর নিউজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০০:৪৪

ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া হেলিকপ্টার ভূপাতিত

ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান হয়েছে বলে তিনজন মার্কিন সূত্র জানিয়েছে, যা ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের আগের দাবির সঙ্গেও মিলছে। সেই যুদ্ধবিমানে পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরানের মেহর নিউজ এজেন্সি।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয়েছে। এদিকে, সিএনএনের একটি বিশ্লেষণে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলো পর্যালোচনা করে বলা হয়েছে, ধ্বংসাবশেষটি যুক্তরাষ্ট্রের 'এফ-১৫' যুদ্ধবিমানের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, কাতারভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মার্কিন পাইলটদের আটক বা বন্দি হওয়া চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও মার্কিন যুদ্ধবিমান—যার মডেল ‘এফ-৩৫’ বলে দাবি করা হলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভূপাতিত হওয়ার পর দুই মার্কিন পাইলট ইরানের ভূখণ্ডে নিখোঁজ রয়েছেন।

তবে, ইরান ইন্টারন্যাশনাল দাবি করেছিল, বিমানটির মডেল 'এফ-১৫', যা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণের সাথে মিলে যায়।