Logo
×

বিশ্ব

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:৪৬

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকি দিয়েছে ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি)।

শনিবার (২৮ মার্চ) এক বিবৃতিতে বলা হয়, ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার প্রতিশোধ হিসেবে এসব প্রতিষ্ঠানকে টার্গেট করা হতে পারে। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের এসব বিশ্ববিদ্যালয় থেকে অন্তত এক কিলোমিটার দূরে থাকার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। রোববার (২৯ মার্চ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনায় বিশেষ অভিযানে নিয়োজিত বাহিনী এবং প্রচলিত পদাতিক সেনাদের মাধ্যমে অভিযান চালানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এসব পরিকল্পনায় অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনও অনিশ্চিত বলে জানিয়েছে পত্রিকাটি।