Logo
×

বিশ্ব

ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:৪০

ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড

ইরানে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তারা ইরানজুড়ে অন্তত ৭০১টি হামলার ঘটনা রেকর্ড করেছে। দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির (এইচআরএএনএ) বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির মতে, এক মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক দিনে এত বেশি হামলার ঘটনা খুব কমই দেখা গেছে। এই হামলাগুলোর মধ্যে প্রায় ৭৪ শতাংশই হয়েছে দেশটির রাজধানী তেহরানে। তাদের হিসেবে, এখন পর্যন্ত এই সংঘাতে ১ হাজার ৫৫১ জন ইরানি বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ২৩৬টি শিশু রয়েছে।

এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকার এর নিন্দা জানিয়ে বলেছে, ইরান দেশটিকে যুদ্ধে জড়াতে চাইছে। যদি হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে থাকা বাব আল-মান্দাব প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতির জন্য আরেকটি বড় আঘাত হবে।