Logo
×

বিশ্ব

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:৩৭

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে জার্মানি সামরিকভাবে অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।


রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জার্মানির সংবিধানিক কাঠামো অনুযায়ী যুদ্ধে অংশ নেওয়ার মতো কোনো অনুমোদন জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর পক্ষ থেকে নেই। শুরু থেকেই স্পষ্ট ছিল যে এই যুদ্ধ ন্যাটোর বিষয় নয়।


মের্ৎস বলেন, “যুক্তরাষ্ট্র ইসরাইল এই যুদ্ধ শুরুর আগে আমাদের সঙ্গে কোনো পরামর্শও করেনি। অন্যদিকে, ইরান প্রসঙ্গে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না বিষয়েও কখনো যৌথ সিদ্ধান্ত হয়নি।


তিনি আরও বলেন, “এই পরিস্থিতিতে জার্মানি কীভাবে সামরিকভাবে এতে জড়িত হতে পারেসে প্রশ্নই ওঠে না।


বিশ্লেষকদের মতে, জার্মানির এই অবস্থান ইউরোপের বড় শক্তিগুলোর মধ্যে যুদ্ধ নিয়ে মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনা তৈরি করতে পারে।


সূত্র: আল জাজিরা