ইরান যুদ্ধে আকাশপথে অস্থিরতা : বাড়বে কি টিকিটের দাম?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৬:২১
বিশ্বজুড়ে বিমান চলাচলের ইতিহাসে ২০২৬ সাল এক চরম অনিশ্চয়তার বছর হিসেবে আবির্ভূত হয়েছে। ইরান এবং ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রেই সীমাবদ্ধ নেই,
বরং এর উত্তাপ ছড়িয়ে পড়েছে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের আকাশসীমায়।
সিএনএন-এ প্রকাশিত আলেকজান্দ্রা স্কোরেস ও ক্রিস ইসিডোরের এক গভীর বিশ্লেষণে দেখা গেছে,
এই যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে,
তাতে বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় এখন নিয়ন্ত্রণের বাইরে। এই পরিস্থিতির সবচেয়ে বড় ভুক্তভোগী হতে যাচ্ছেন সাধারণ যাত্রীরা। একদিকে আকাশছোঁয়া টিকিটের দাম,
অন্যদিকে হাজার হাজার ফ্লাইট বাতিলের ফলে টিকিট প্রাপ্তিতে চরম ভোগান্তি— সব মিলিয়ে বিশ্বজুড়ে আকাশপথের যাত্রীরা এক ভয়ংকর সংকটের মুখে দাঁড়িয়ে আছেন।

logo-2-1757314069.png)
