‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১৬:১৯
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং সংবাদমাধ্যমগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে,
যুদ্ধের সমালোচনামূলক খবর প্রকাশ করলে সংবাদমাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে।
আল-জাজিরায় সাংবাদিক ব্রায়ান ওসগুডের লেখা এক প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে স্বাধীন সাংবাদিকতার মুখ চেপে ধরার চেষ্টা করছে বর্তমান মার্কিন প্রশাসন। ঢাকা পোস্টের পাঠকদের জন্য প্রতিবেদনটি তুলে ধরা হলো—
ট্রাম্প প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে যে,
ইরান যুদ্ধের সমালোচনামূলক খবর প্রচার করলে সংবাদমাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। এফসিসি চেয়ারম্যান ব্রেন্ডন কার সাফ জানিয়েছেন,
গণমাধ্যমকে ‘জনস্বার্থে’ কাজ করতে হবে,
অন্যথায় ভুয়া খবর বা তথ্য বিকৃতির অভিযোগে লাইসেন্স নবায়নের আগেই ব্যবস্থা নেওয়া হবে।
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে,
ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধের সমালোচনা করে সংবাদ পরিবেশন করলে সংবাদমাধ্যমগুলোর লাইসেন্স হুমকির মুখে পড়তে পারে। মার্কিন প্রশাসন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তথ্য ‘বিকৃত’ করার অভিযোগ এনেছে।

logo-2-1757314069.png)
