Logo
×

বিশ্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:২২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী নই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় ইরান আগ্রহী নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। গতকাল রোববার সিবিএস নিউজেরফেস দ্য নেশনঅনুষ্ঠানে আরাগচি বলেন, “আমরা স্থিতিশীল এবং যথেষ্ট শক্তিশালী। আমরা শুধুামাত্র আমাদের জনগণকে রক্ষা করছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো কারণ আমরা দেখি না, কেন করব আলোচনা? কারণ তাদের সঙ্গে আমরা (আগে যখন) আলোচনা করছিলাম তখন হামলার শিকার হয়েছি। মার্কিনিদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা ভালো নয়।

 

গত শনিবার ট্রাম্প দাবি করেন ইরান যুদ্ধবিরতি চাইছে। তবে আরাগচি জানিয়েছেন ট্রাম্পের দাবি মিথ্যা। তিনি বলেছেন, “আমরা কখনো যুদ্ধবিরতির কথা বলিনি। এমনকি আমরা আলোচনার কথাও বলিনি।

 

এমটিআই