Logo
×

বিশ্ব

ইরান যুদ্ধ 'শীঘ্রই' শেষ হবে: ট্রাম্প; ইসরায়েলের দাবি কোনও সময়সীমা নেই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:৫৮

ইরান যুদ্ধ 'শীঘ্রই' শেষ হবে: ট্রাম্প; ইসরায়েলের দাবি কোনও সময়সীমা নেই

ইরানের সাথে যুদ্ধ “শীঘ্রই” শেষ হতে পারে কারণ মার্কিন সামরিক বাহিনীর বোমা ফেলার জন্য “কার্যত কিছুই অবশিষ্ট নেই” বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বুধবার অ্যাক্সিওসের সাথে এক সাক্ষাৎকারে জোর দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি জানান, তিনি যখন খুশি যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন।


এদিকে, টাইমস অফ ইসরায়েল দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে বলছে "যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত কোনও সময়সীমা ছাড়াই ইরানে অভিযান অব্যাহত থাকবে। 


ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, "যতক্ষণ না আমরা সমস্ত লক্ষ্য অর্জন করি এবং অভিযানে বিজয় অর্জন করি ততক্ষণ অভিযান চলমান থাকবে।"