Logo
×

বিশ্ব

হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে ‘২০ গুণ কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:০৮

হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে ‘২০ গুণ কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ স্ট্রেইট অব হরমুজ দিয়ে তেল পরিবহন বন্ধ করার চেষ্টা করলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

সোমবার ( মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরান যদি হরমুজ প্রণালীর ভেতরে তেলের প্রবাহ বন্ধ করার মতো কিছু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর এখন পর্যন্ত যে আঘাত করা হয়েছে তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে আঘাত হানবে।

 

ট্রাম্প আরও বলেন, “এমন হলে আমরা ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে হামলা চালাব। যাতে ইরানের পক্ষে আবার একটি জাতি হিসেবে গড়ে ওঠা কার্যত অসম্ভব হয়ে পড়ে। তাদের ওপর নেমে আসবে মৃত্যু, আগুন ক্রোধ। তবে আমি আশা করি এবং প্রার্থনা করিএমন পরিস্থিতি যেন না ঘটে।

 

ট্রাম্প তার এই অবস্থানকে আন্তর্জাতিক জ্বালানি বাজার সুরক্ষার অংশ হিসেবে উল্লেখ করে বলেন, এটি চীনসহ হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনের ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি উপহার