‘লিবিয়া’ না ‘ইরাক’, কোন মডেলে ইরানের ক্ষমতা দখল করতে চান ট্রাম্প?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৬:৫১
মধ্যপ্রাচ্যের
আকাশে আবারও বারুদের গন্ধ, আর সেই রণক্ষেত্রে
নতুন এক সমীকরণের জন্ম
দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিধ্বংসী
বিমান হামলার পর হোয়াইট হাউস
থেকে দাবি করা হচ্ছে—
এই যুদ্ধ কেবল ইরানি জনগণের
‘স্বাধীনতার’ জন্য। কিন্তু রাজনীতির অন্দরমহলের খবর ভিন্ন। বিশ্লেষকরা
মনে করছেন, ট্রাম্পের আসল লক্ষ্য কেবল
বোমাবর্ষণ নয়, বরং তেহরানের
বর্তমান শাসনব্যবস্থার সমূলে পতন ঘটানো।
তবে
এই ‘রেজিম চেঞ্জ’ বা ক্ষমতা দখলের
লড়াইয়ে ট্রাম্প কোন পথে হাঁটবেন,
তা নিয়েই এখন বিশ্বজুড়ে চলছে
চুলচেরা বিশ্লেষণ। তিনি কি ২০০৩
সালের ইরাক মডেল অনুসরণ
করে সরাসরি পদাতিক সৈন্য নামিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবেন? নাকি ২০১১ সালের
লিবিয়া মডেলের মতো শুধু আকাশপথে
হামলা চালিয়ে স্থানীয় বিদ্রোহীদের ওপর সরকার পতনের
দায়ভার ছেড়ে দেবেন? একদিকে
মার্কিন জনগণের যুদ্ধবিরোধী মনোভাব, আর অন্যদিকে ইরানের
শক্তিশালী সামরিক কাঠামো— এই দুইয়ের মাঝে
দাঁড়িয়ে ট্রাম্পের ‘এয়ার পাওয়ার’ বা
আকাশপথের শক্তির মোহ কি সফল
হবে, নাকি মধ্যপ্রাচ্য এক
অন্তহীন চোরাবালিতে তলিয়ে যাবে?

logo-2-1757314069.png)
