ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন
ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, হিসাব করে করতে হবে ব্যবহার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৬:৪৩
মধ্যপ্রাচ্যের
বিভিন্ন দেশে ইরানের হামলা
প্রতিহত করতে যুক্তরাষ্ট্রকে বিপুল
প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হয়েছে। ইরানের
অব্যাহত হামলার কারণে এসব মিসাইল ফুরিয়ে
আসছে। ফলে আগামী কয়েকদিন
পর থেকেই তাদের হিসাব করে প্রতিরক্ষা মিসাইল
ব্যবহার করতে হবে।
সংশ্লিষ্ট
তিনটি সূত্রের বরাতে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
মাত্র
একদিন আগে যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান
জেনারেল ডেন কেইন বলেছিলেন,
তাদের কাছে পর্যাপ্ত আক্রমণাত্মক
ও রক্ষণাত্মক মিসাইল রয়েছে। কিন্তু সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এখন জানাল ভিন্ন
তথ্য।
সূত্র:
ওয়াশিংটন পোস্ট

logo-2-1757314069.png)
