Logo
×

খেলা

বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৯:৪৩

বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

সোমবার (২৩ জুন) রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩৮ মিনিটে, দারুণ এক গোল করে দলের জন্য লিড এনে দেন লিও। এরপর ম্যাচের শেষদিকে অতিরিক্ত সময়ে আরেকটি গোল করেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন এই মহাতারকা। সবমিলিয়ে, মেসির গোল ৫টি।

অন্যদিকে, ফ্রান্সের হয়ে ৪টি গোল করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথম ম্যাচ, সেনেগালকে ৩-১ গোলে হারায় ফরাসিরা। দ্বিতীয় ম্যাচে, আজ ইরাকের বিপক্ষেও দুটি গোল করেন তিনি। এদিকে, নরওয়েজিয়ান সুপারস্টার আরলিং হালান্ড রয়েছেন ৩ নম্বর পজিশনে। আজ সেনেগালের বিপক্ষে দুটি গোল করেন তিনি। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-১ গোলে জয় পায় ভাইকিংরা।

উল্লেখ্য, ৪ গোল করে সমান অবস্থানে রয়েছেন এমবাপ্পে-হালান্ড। তাই, গোল্ডেন বুটের দৌড়ে মেসির সাথে সমান তালে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে এই দুই তরুণ তারকা।