সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা, ৩ বছর পর ফিরলেন জিকো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৭:৩০
প্রায়
৩ বছর আগে, ২০২৪
সালে বাংলাদেশের জার্সি গায়ে সবশেষ খেলেছিলেন
তারকা গোলকিপার আনিসুর রহমান জিকো। দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ
দলে ডাক পেলেন তিনি।
সান মারিনোর বিপক্ষে আসন্ন ম্যাচ উপলক্ষে ৩০ সদস্যের প্রাথমিক
দলে ফিরেছেন তিনি।
ভিয়েতনাম
ও সিঙ্গাপুরের ম্যাচের ৪ জনকে বাদ
দিয়ে দল ঘোষণা করেছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে জিকো
ছাড়াও ফিরেছেন তপু বর্মণ, ইসা
ফয়সালসহ বেশ কয়েকজন। ২০২৪
সালের পর খেলা হয়নি
ইসারও।
আগামী
৫ জুন সান মারিনো
ম্যাচ দিয়েই বাংলাদেশের কোচ হিসেবে যাত্রা
শুরু হচ্ছে নতুন কোচ টমাস
ডুলির। তার আগেই সোমবার
(২৫ মে) বিজ্ঞপ্তি দিয়ে
দল ঘোষণা করল বাফুফে।
চমক
হিসেবে দলে জায়গা পেয়েছেন
মঞ্জুরুর। ফর্টিসের এই সেন্টারব্যাক ২০১৮
সালে অভিষেকের পর জাতীয় দলের
হয়ে আর কোনো ম্যাচ
খেলেননি। তিনি শেষবার ডাক
পেয়েছিলেন ২০২০ সালে, প্রত্যাবর্তন
হলো প্রায় ৬ বছর পর।
প্রত্যাশিতভাবেই
দলে আছেন হামজা চৌধুরী-শমিত সোমরা। ভিয়েতনাম
ও সিঙ্গাপুর ম্যাচ থেকে মিডফিল্ডার সায়িদ
শাহ, ফরোয়ার্ড আরমান ফয়সাল ও সুমন রেজারা
বাদ পড়লেও আছেন জায়ান আহমেদ,
ফাহামেদুল ইসলামরা।
বাংলাদেশ
দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন ও
আনিসুর রহমান জিকো।
ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, শাকিল
তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন,
জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত
মিয়া, আবদুল্লা ওমর, শাকিল হোসেন,
ইসা ফয়সাল ও মঞ্জুরুর রহমান।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা,
সোহেল রানা, মো. রিদয়, হামজা
চৌধুরী, শমিত সোম, শেখ
মোরসালিন ও কাজেম শাহ।
ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ
ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম স্বাধীন ও
রফিকুল ইসলাম।

logo-2-1757314069.png)
