১৩ বছর পর আবারও রিয়াল মাদ্রিদ ডাগ আউটে ফিরছেন হোসে মরিনিও। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে দুই বছরের চুক্তিতে প্রধান কোচের দায়িত্ব পালনের সম্মতি পোষণ করেছে এই পর্তুগীজ কোচ। স্কাই স্পোর্টসের মতে, চুক্তিতে আরো এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।
ক্লাবের সূত্র অনুযায়ী, রোববার অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচের পর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে। এরপর আগামী সপ্তাহে মাদ্রিদে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হবে।
সবশেষ তিনি পর্তুগীজ ক্লাব বেনফিকার দায়িত্বে ছিলেন তিনি। শনিবার (১৬ মে) এস্তোরিল প্রাইয়াকে ৩-১ গোলে হারিয়ে লিগ শেষ করে বেনফিকা। পুরো মৌসুমে অপরাজিত থেকেও দলটি ‘লিগা পর্তুগাল’-এ তৃতীয় স্থানে শেষ করেছে।

logo-2-1757314069.png)
