Logo
×

খেলা

মমিনুলকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ শতকের মালিক মুশফিক

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৬:০৪

মমিনুলকে ছাড়িয়ে এককভাবে সর্বোচ্চ শতকের মালিক মুশফিক

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। এতদিন মুমিনুল হকর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৩টি টেস্ট শতকের মালিক ছিলেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে এককভাবে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট শতকের রেকর্ড নিজের করে নিলেন অভিজ্ঞ এই ব্যাটার।


সোমবার সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের ১৪তম টেস্ট শতক পূর্ণ করেন মুশফিক। দুর্দান্ত ধৈর্য আর অভিজ্ঞতার পরিচয় দিলেন তিনি আবারো।  অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলাম।


শুধু টেস্ট শতকের রেকর্ডই নয়, এদিন আরও একটি অনন্য মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত আর কোনো ব্যাটার এই উচ্চতায় পৌঁছাতে পারেননি। তালিকায় মুশফিকের পরেই আছেন তামিম ইকবাল। ৩৮৭ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫ হাজার ১৯২ রান।


এর আগে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তিও গড়েছিলেন মুশফিক। এবার সেই ইতিহাসের সঙ্গে যোগ হলো নতুন আরেকটি অধ্যায়।