Logo
×

খেলা

হামজা শমিত দের প্রধান কোচ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০০:২৩

হামজা শমিত দের প্রধান কোচ প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী

হামজা - শমিত দের নতুন হেড কোচ কে হবে? এ নিয়ে যেনো জল্পনা কল্পনার শেষ নেই ফুটবল পাড়ায়। সাবেক ওয়েলসের কোচ, ক্রিস কোলম্যান কে নিয়ে আলোচনা কম হয়নি। তবে আলোচনা হলেও, সে আসবে কিনা সেটা নিয়েও রয়েছে নানান হিসাব নিকাশ। এখন পর্যন্ত নতুন কোচের নাম ঘোষণা করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অথচ, কোচের নাম ঘোষণা করার কথা ছিলো ১৫ তারিখের মধ্যেই। 


রবিবার (১৭ মে) জাতীয় স্টেডিয়ামে ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করতে এসেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানেও ঘুরেফিরে সেই কোচের প্রসঙ্গ। 


সাংবাদিকদের প্রশ্নে, আমিনুল বলেন, ‘আমাদের পরবর্তী কোচ কে হতে যাচ্ছে, তা নিশ্চিত করতে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কোলম্যানের বিষয়ে সার্বিকভাবে ইতিমধ্যে ফেডারেশন যে সহযোগিতা চেয়েছে, সেই সহযোগিতা প্রদান করার জন্য আমরা প্রস্তুত রয়েছি এবং ইতিমধ্যে সেই সম্মতি জ্ঞাপন করেছি।’ 


তিনি আরো যোগ করেন, বাফুফে প্রেসিডেন্টের সাথে কথা বলে শুনলাম যে কোলম্যানের এজেন্টের সাথে বোধ হয় এখনো পর্যন্ত তাদের যেই বোঝাপড়াটা রয়েছে, সেটা এখনো শেষ হয়নি। তো সেটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে যে আসলে কোলম্যানকে শেষ পর্যন্ত আমরা পাব কি না


তবে কোলম্যান কে যদি না পাওয়া যায়, তাহলে বিকল্পের কথা ও জানিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যদি কোলম্যানকে না পাই, তাহলে আমাদের সেকেন্ড চয়েজ (দ্বিতীয় পছন্দ) আছে, তাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া রয়েছে। ইতিমধ্যে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।’