গুরুতর অভিযোগে আজমুনকে বাদ দিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা ইরানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৯:১৪
বিশ্বকাপকে
সামনে রেখে ঘোষিত ইরানের
প্রাথমিক দলে জায়গা হয়নি
অভিজ্ঞ ফরোয়ার্ড সারদার আজমুনের। শনিবার (১৬ মে) ৩০
সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে
তুরস্কে অনুশীলন ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নেয় ইরান জাতীয়
ফুটবল দল। তবে সেই
দলে না থাকায় নতুন
করে আলোচনা শুরু হয়েছে এই
তারকা স্ট্রাইকারকে ঘিরে। প্রতিবেদন আল-জাজিরার।
ইরানি
গণমাধ্যমের খবরে বলা হয়েছে,
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের
সময় সরকারের প্রতি ‘অবিশ্বস্ত আচরণের’ অভিযোগে আজমুনকে জাতীয় দল থেকে বাদ
দেয়া হয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)
ক্লাব শাবাব আল-আহলির হয়ে
খেলছেন ৩১ বছর বয়সী
এই ফরোয়ার্ড।
গত
মার্চে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন
রাশিদ আল মাকতুমের সঙ্গে
তোলা একটি ছবি ইনস্টাগ্রামে
পোস্ট করে বিতর্কে জড়ান
আজমুন। ইরানি সংবাদমাধ্যমগুলোর দাবি, ওই পোস্টে ক্ষুব্ধ
হয় দেশটির কর্তৃপক্ষ। পরে ফার্স নিউজ
এজেন্সির এক প্রতিবেদনে জাতীয়
দলের অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত
দিয়ে বলা হয়, আজমুনকে
দল থেকে বহিষ্কার করা
হয়েছে। যদিও পরে তিনি
ছবিটি মুছে ফেলেন, তবুও
রাষ্ট্রীয় টেলিভিশনে তাকে কড়া সমালোচনার
মুখে পড়তে হয়।
ইরানের
জার্সিতে ৯১ ম্যাচে ৫৭
গোল করা আজমুন দেশটির
হয়ে সর্বশেষ দুটি বিশ্বকাপেও খেলেছেন।
এদিকে
বিশ্বকাপে ইরানের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন মেহদি তারেমি। ইউরোপের শীর্ষ লিগগুলোতে খেলার অভিজ্ঞতা থাকা এই ফরোয়ার্ড
বর্তমানে গ্রিসের শীর্ষ ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে খেলছেন।
প্রধান
কোচ আমির গালেনোই জানিয়েছেন,
সোমবার ৩০ সদস্যের দল
নিয়ে তুরস্কের আনতালিয়ায় যাবে ইরান। সেখানে
অনুশীলন ক্যাম্প, প্রীতি ম্যাচ এবং ভিসা সংক্রান্ত
কার্যক্রম সম্পন্ন করবে দলটি। বিশ্বকাপের
চূড়ান্ত দলে সর্বোচ্চ ২৬
জন খেলোয়াড় রাখা যাবে। তাই
১ জুনের আগেই বর্তমান দল
থেকে চারজনকে বাদ দিতে হবে।
আনতালিয়ায়
দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় ইরান। এর
মধ্যে আগামী ২৯ মে গাম্বিয়ার
বিপক্ষে একটি ম্যাচ ইতোমধ্যে
নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন দলটির
প্রীতি ম্যাচ আয়োজনকারী কর্মকর্তা সাম মেহদিজাদেহ।
তবে
এখনো বিশ্বকাপে অংশ নেয়ার জন্য
ইরান দল ও কোচিং
স্টাফদের ভিসা ইস্যু হয়নি।
যদিও ফিফা টুর্নামেন্ট শুরুর
আগে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।
ইরান
ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বৃহস্পতিবার জানান,
খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়ার অংশ
হিসেবে তুরস্কে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তবে
আনতালিয়া থেকে প্রায় ৪৫০
কিলোমিটার দূরের রাজধানী আঙ্কারায় যাওয়া এড়াতে চায় দলটি।
আগামী
১৫ জুন লস অ্যাঞ্জেলেসে
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান
শুরু করবে ইরান। এরপর
একই শহরে বেলজিয়ামের মুখোমুখি
হবে তারা। গ্রুপ ‘জি’-এর শেষ
ম্যাচে সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে টিম মেল্লি।
ইরানের
৩০ জনের প্রাথমিক দল
গোলরক্ষক:
আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ;
রক্ষণভাগ
(ডিফেন্ডার): দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ
মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ
নূরাফকান, রামিন রেজাইয়ান;
মধ্যমাঠ
(মিডফিল্ডার): রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী
ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া,
মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি;
আক্রমণভাগ
(ফরোয়ার্ড): আলী আলিপুর, ডেনিস
দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন
হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি, মেহেদী তারেমি।

logo-2-1757314069.png)
