Logo
×

খেলা

বাবা হারালেন বার্সা বস হ্যান্সি ফ্লিক, বার্সা শিবিরে শোকের ছায়া

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:৫০

বাবা হারালেন বার্সা বস হ্যান্সি ফ্লিক, বার্সা শিবিরে শোকের ছায়া

রাতে এল ক্লাসিকোয় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে কাতালান শিবিরে নেমে এসেছে শোকের ছায়া। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে বাবা হারিয়েছেন বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক।


রোববার (১০ মে) ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলেই টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করবে বার্সেলোনা। তবে সম্ভাব্য এই অর্জনের মুহূর্তেও ব্যক্তিগত শোক বয়ে বেড়াতে হচ্ছে ৬১ বছর বয়সী জার্মান কোচকে।


এই কঠিন সময়ে ফ্লিকের পাশে থাকার কথা জানিয়েছে বার্সেলোনা। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে,

“এফসি বার্সেলোনা এবং পুরো ব্লাউগ্রানা পরিবার হ্যান্সি ফ্লিকের বাবার মৃত্যুর ঘটনায় গভীর সমবেদনা জানাচ্ছে। আমরা তার শোক ভাগ করে নিচ্ছি এবং এই কঠিন সময়ে তার ও তার পরিবারের পাশে আছি।”


এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ব্যক্তিগত এই শোকের মধ্যেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার ডাগআউটে থাকবেন ফ্লিক।