সদ্য প্রবর্তিত ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ পুরস্কারে ভূষিত হয়েছেন তামিম ইকবাল-সহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, আমিনুল হক, মাহদী আমিন, কামাল উদ্দিন সবুজ, সানজিদা ইসলাম তুলী, ড. মাহবুব হাসান, আবদুল হাই শিকদার, আশরাফ কায়সার, ড. আবুল কাশেম হায়দার, আবদুল হক এবং ফাতেমা বেগম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র স্মরণে এই পুরস্কার চালু করেছে।
প্রতিবছর দেশের উন্নয়ন, সমাজসেবা, ক্রীড়া, সাহিত্য, সাংবাদিকতা ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী ব্যক্তিদের এই স্বর্ণপদকে সম্মানিত করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

logo-2-1757314069.png)
