Logo
×

খেলা

ডাই ডাই গানে বিশ্বকাপ মাতাতে আসছেন শাকিরা, মুক্তি পাবে ১৪ মে

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:২২

ডাই ডাই গানে বিশ্বকাপ মাতাতে আসছেন শাকিরা, মুক্তি পাবে ১৪ মে

২০১০ সাউথ আফ্রিকা বিশ্বকাপের গান টার কথা নিশ্চয়ই আপনার মনে থাকার কথা! মনে থাকবেই না কেন, শাকিরার সেই ওয়াকা ওয়াকা গান যে এখনো ভক্তদের মনে গেথে আছে। যার জনপ্রিয়তা এখনো কমেনি। সেই শাকিরা আবারো মাতাতে আসছেন ২০২৬ ফিফা বিশ্বকাপেও। 


কলম্বিয়ার এই পপ তারকা সহ ফিফার অফিসিয়াল সোসাল মিডিয়ায় নতুন একটি গানের টিজার প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে ভিডিওটি প্রকাশ করে শাকিরা লিখেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে হাজির হলো “ডাই ডাই”, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান।’ এই গানে শাকিরার সঙ্গে আরো দেখা যাবে নাইজেরিয়ান শিল্পী ও আফ্রোবিটস তারকা বার্না বয়কেও।


ভিডিওটি ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম-এ। সেখানে শাকিরার হাতে দেখা যায় ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’। পাশাপাশি ভিডিওতে ব্যবহার করা হয়েছে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের বলও।


ভিডিওতে বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির রঙে সাজানো নৃত্যশিল্পীদের সঙ্গে পারফর্ম করতে দেখা যায় শাকিরাকে। আফ্রিকান, লাতিন ও আরবান রিদমের মিশেলে তৈরি গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গানের কোরাসে বারবার শোনা যায়, “ডাই, ডাই, উই গো, দালে, আলে, লেটস গো।” যেখানে ‘দালে’ ও ‘আলে’ স্প্যানিশ ভাষায় উৎসাহ দেওয়ার জনপ্রিয় শব্দ, যার অর্থ “চলো এগিয়ে যাই”।


ভিডিওটি ফিফা-র অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়েছে। ভিডিওর শেষে লেখা ছিল, “আমরা প্রস্তুত!” জানা গেছে, আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে গানটি।


বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক অনেক পুরোনো। ২০১০ বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়া ২০০৬ বিশ্বকাপ ফাইনালে ‘হিপস ডোন্ট লাই’ এবং ২০১৪ বিশ্বকাপে ‘লা লা লা’ গানেও পারফর্ম করেছিলেন তিনি।


যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো জাতীয় ফুটবল দল মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল-র। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে।