Logo
×

খেলা

পিএসএলের সেরা একাদশে নাহিদ রানা

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০০:০৬

পিএসএলের সেরা একাদশে নাহিদ রানা

উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ-এর সেরা একাদশ ঘোষণা করেছে, যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে জায়গা পেয়েছেন নাহিদ রানা।


এবারের আসরে মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেলেও পাঁচজন মাঠে নামার সুযোগ পান। তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন নাহিদ রানা এবং দুর্দান্ত পারফরম্যান্সে দলকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


যদিও পুরো টুর্নামেন্ট খেলতে পারেননি এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঝপথে দেশে ফিরতে হয়েছিল তাকে। পরে দল ফাইনালে উঠলে আবার যোগ দেন এবং ফাইনালেও নজরকাড়া বোলিং করেন। সব মিলিয়ে পাঁচ ম্যাচে ৯ উইকেট নেন তিনি, ইকোনমি ছিল ৫.৪৪—যা তাকে জায়গা করে দিয়েছে সেরা একাদশে।


উইজডেনের এই একাদশের অধিনায়ক করা হয়েছে বাবর আজম-কে। ওপেনিংয়ে তার সঙ্গে আছেন সাহিবজাদা ফারহান ও কুশল মেন্ডিস। মিডল অর্ডারে রয়েছেন শান মাসুদ ও উসমান খান। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন শাদাব খান ও অ্যারন হার্ডি। পেস আক্রমণে নাহিদের সঙ্গী হুনাইন শাহ, আর স্পিন বিভাগে আছেন মোহাম্মদ আলী ও সুফিয়ান মুকিম।


উইজডেনের পিএসএল ২০২৬ সেরা একাদশ:


বাবর আজম (অধিনায়ক), সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।