Logo
×

খেলা

রীতি ভেঙে আবারো আইপিএল ফাইনাল ভেন্যু ঘোষণা করলো বিসিসিআই

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৬ মে ২০২৬, ২১:৩৫

রীতি ভেঙে আবারো আইপিএল ফাইনাল ভেন্যু ঘোষণা করলো বিসিসিআই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর প্রচলিত নিয়ম ভেঙেই আবারও নির্ধারণ করা হয়েছে এবারের ফাইনালের ভেন্যু। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মাঠে ফাইনাল আয়োজনের রীতি থাকলেও, সেই নিয়ম মানা হচ্ছে না টানা দ্বিতীয়বার।


গত মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া দল নিজেদের মাঠে ফাইনাল আয়োজনের সুযোগ না পাওয়ার পর এবারও একই চিত্র। বেঙ্গালুরু শিরোপা জিতলেও ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম-এ। এর ফলে তৃতীয়বারের মতো এই স্টেডিয়াম আইপিএল ফাইনালের আয়োজক হচ্ছে।


বুধবার এক বিবৃতিতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া প্লে-অফের সূচি প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, বেঙ্গালুরু কোনো ম্যাচই পায়নি। সাধারণত ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠে অন্তত একটি ম্যাচ থাকে, সেটিও এবার রাখা হয়নি। বোর্ড জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো ও প্রোটোকল পূরণে ব্যর্থ হওয়ায় বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচালনাগত ও যাতায়াত সংক্রান্ত কিছু সমস্যার কারণেও প্লে-অফ সীমিত রাখা হয়েছে তিনটি ভেন্যুতে।


ঘোষিত সূচি অনুযায়ী, ২৬ মে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ধর্মশালায়। ২৭ মে এলিমিনেটর এবং ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার হবে মুল্লানপুরে। আর ৩১ মে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।