Logo
×

খেলা

পাকিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ হলেন আশিকুর রহমান

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ০৫ মে ২০২৬, ২২:০৮

পাকিস্তান সিরিজে বাংলাদেশের ফিল্ডিং কোচ হলেন আশিকুর রহমান

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।


আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ জাতীয় দলের কোচিং স্টাফে দেখা যাবে নতুন মুখ। ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান মজুমদার। এই প্রথমবার জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন তিনি।


এর আগে দেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে তার। সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন তিনি। বিপিএলের মাঝপথে দলের সহকারী কোচ নাহবুব আলী জাকির মৃত্যু হলে হুট করেই দায়িত্ব নিতে হয় আশিকুরকে।


জাতীয় দলে তার সুযোগ এসেছে নিয়মিত ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট অনুপস্থিত থাকায়। যে কারণে পাকিস্তান সিরিজে টাইগারদের ফিল্ডিং বিভাগের দায়িত্ব সামলাবেন তিনি।