মাত্র ৫০ টাকায় স্টেডিয়ামে বসে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ-এর খেলা। আগামী শুক্রবার (৮ মে) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ শুরু হচ্ছে প্রথম টেস্ট।
টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে তাদের অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রিও শুরু হয়েছে।
সবচেয়ে কম দামে খেলা দেখার সুযোগ থাকছে ছাউনিবিহীন পূর্ব গ্যালারিতে, যেখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এছাড়া নর্দার্ন গ্যালারি ও শহীদ আবু সাঈদ (সাউদার্ন গ্যালারি) স্ট্যান্ডে বসতে খরচ হবে ৭৫ টাকা।
শহীদ জুয়েল স্ট্যান্ডের দুই ক্লাব হাউজের টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির জন্য দিতে হবে ৩০০ টাকা। আর গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে সর্বোচ্চ ৫০০ টাকা গুনতে হবে দর্শকদের।

logo-2-1757314069.png)
